এক্সপ্লোর
গলায় সূচ বিঁধে থাকা ১৪ বছরের কিশোরীর অবস্থা অস্ত্রোপচারের পর স্থিতিশীল
গলায় সূচ বিঁধে থাকা ১৪ বছরের কিশোরীর অবস্থা অস্ত্রোপচারের পর স্থিতিশীল। গতকালই বের করা হয় ৯টি সূচ। এরপর আজ সকাল ১০টা নাগাদ তাকে স্থানান্তরিত করা হয় জেনারেল ওয়ার্ডে। চিকিত্সকরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য আরও পাঁচদিন ওই কিশোরীকে হাসপাতালে রাখা হবে। পরীক্ষা করে দেখা হবে, আর কোনও সূচ বিঁধে রয়েছে কিনা। পাশাপাশি, বাবার আয় না থাকায়, দীর্ঘকালীন চিকিত্সার ব্যয়ভার বহন করা নিয়ে দুশ্চিন্তায় পরিবারের লোকজন। এদিকে, ওই কিশোরী গলায় কেন এভাবে সূচ বিঁধে ছিল, তা নিয়েও শুরু হবে তদন্ত। কিশোরী সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত পুলিশের।

আরও পড়ুন
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
খবর
লাইফস্টাইল-এর