এক্সপ্লোর
10tay 10Dik : বড়বাজারের বিভিন্ন এলাকায় হানা দিয়ে ৫৯ লক্ষ টাকা উদ্ধার ! গ্রেফতার ৯
ফের কলকাতায় টাকার পাহাড়ের হদিশ। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট, গার্ডেনরিচের পর শহরে ফের টাকার পাহাড় ! গতকাল বড়বাজারের বিভিন্ন এলাকায় হানা দিয়ে ৫৯ লক্ষ টাকা উদ্ধার । টাকা উদ্ধার করল কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডাদমন শাখা । এমজি রোড ও রবীন্দ্র সরণি এলাকায় তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে । ৬-৭ ঘণ্টার অপারেশনে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ টাকা । এই বিপুল পরিমাণ টাকা হাওয়ালার মাধ্যমেই কলকাতায় এসেছে বলে প্রাথমিক অনুমান। পঞ্চায়েত ভোটের আগে শহরে এত টাকা উদ্ধার ঘিরে প্রশ্ন।
জেলার
"সারা দুনিয়াতে তাঁর পক্ষে জনমত তৈরি হয়েছে...", চিন্ময়কৃষ্ণ প্রভু প্রসঙ্গে দিলীপ ঘোষ
আরও দেখুন





















