7:30Tae Saradin: দিতেই হবে ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ফের ডিভিশন বেঞ্চে রাজ্যের ধাক্কা
দিতেই হবে ডিএ। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ফের ডিভিশন বেঞ্চে রাজ্যের ধাক্কা। আগের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ। বহাল ২০মের নির্দেশ।
৩ মাসের ডেডলাইন পার। নির্দেশ অমান্যে কেন মুখ্যসচিব-অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল নয়? ৪ নভেম্বরের মধ্যে হলফনামা তলব।
হাইকোর্টে ধাক্কা রাজ্যের। আঁচ বিধানসভাতেও। পুজোর আগে ডিএ দিন, সুপ্রিম কোর্টে যাবেন না, সওয়াল বিজেপির। সরকার-কোর্টের বিষয়, বললেন অধ্যক্ষ।
ধোপে টিকল না অর্থাভাবের যুক্তি। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত রাজ্যের। পাল্টা ক্যাভিয়েট মামলাকারীদের।
মোটা টাকার বিনিময়েই চাকরি পেতেন অযোগ্যরা। লেনদেনে ২ মিডলম্যান। তালিকা যেত শান্তিপ্রসাদের কাছে, দাবি সিবিআইয়ের।





















