এক্সপ্লোর
Narendrapur Police Station: সদ্য মাধ্যমিক উত্তীর্ণ নাবালিকাকে অপহরণের অভিযোগ। গ্রেফতার যুবক
সদ্য মাধ্যমিক উত্তীর্ণ নাবালিকাকে অপহরণের অভিযোগ। গ্রেফতার যুবক। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গৃহশিক্ষকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ১৬ বছরের ওই কিশোরী। অভিযোগ, তারপর থেকেই নিখোঁজ ছিল ওই পড়ুয়া।কিশোরীর মোবাইলে ফোন করে এক যুবকের সঙ্গে কথা হয় পরিবারের সদস্যদের। এরপরই কিশোরীর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। তাতেই সন্দেহ দানা বাঁধে। মোবাইল ফোনের সূত্র ধরে ওই যুবককে গতকাল গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। যদিও কিশোরীকে এখনও উদ্ধার করা যায়নি।
জেলার
কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
আরও দেখুন





















