Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
ABP Ananda LIVE : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাজিতপুর গ্রাম পঞ্চায়েত। গতকাল পঞ্চায়েতের মোট ১৬ জন তৃণমূল সদস্যের মধ্যে ১০ জন বিজেপিতে যোগদান করেন। যোগদানকারী সদস্যদের মধ্যে ছিলেন পঞ্চায়েত উপপ্রধানও। বিজেপি নেতা ও বসিরহাট জেলার প্রাক্তন সহ সভাপতি দীপক সরকারের হাত ধরে যোগদান কর্মসূচি। যোগদান কর্মসূচি চলাকালীন হাজির বাদুড়িয়া ৫ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি সৌমেন গাইন । হাজির হন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্যতাঁদের অভিযোগ, তৃণমূলের লোক দীপক সরকার বিজেপি সেজে এই যোগদান করাচ্ছেন। এই নিয়ে দু'পক্ষে চলে তুমুল তর্কাতর্কি, এলাকায় দেখা দেয় উত্তেজনা।
ঘূর্ণিঝড় 'অর্ণব', 'মুরাসু' - জোড়া ফলার পরপর প্রভাব, চলেছে টানা বৃষ্টি
ঘূর্ণিঝড় 'অর্ণব', 'মুরাসু' - জোড়া ফলার পরপর প্রভাব। প্রত্যক্ষভাবে প্রভাবিত না-হলেও পরোক্ষভাবে ভুগেছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের একাধিক জেলায় চলেছে টানা বৃষ্টি। আর ৩ দিন পরই কালীপুজো। দীপাবলির আনন্দ উদযাপন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ধনতেরস। এই আনন্দ-মরসুমে কি বৃষ্টি কাঁটা হবে? সকলে তাকিয়ে আবহাওয়া দফতরের রিপোর্টের দিকে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও আশেপাশের জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মনোরম আবহাওয়ায় কাটবে কালীপুজো। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা সোমবার। দক্ষিণবঙ্গে মঙ্গলবারেও চলবে বৃষ্টি।





















