এক্সপ্লোর
Berhampore Blast: বহরমপুর লোকসভা কেন্দ্রের দুটি জায়গায় বিস্ফোরণ! বিস্ফোরণের তীব্রতায় আতঙ্ক এলাকায়
রেজিনগরের পর বেলডাঙা। গত ২৪ ঘণ্টায় বহরমপুর লোকসভা কেন্দ্রের দুটি জায়গায় বিস্ফোরণ। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ বেলডাঙার ঝুনকা মাঝপাড়ায় পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পাশেই একটি বাড়ির রান্নাঘরের টালির চালের একাংশ ভেঙে পড়ে। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমার টুকরো। বাড়ির পাশে বিস্ফোরণ হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গতকাল ভোরে রেজিনগরের নাজিরপুরে আবর্জনার স্তূপে মজুত বোমা ফেটে যায়। তার রেশ কাটতে না কাটতেই এবার বেলডাঙায় বিস্ফোরণ। মুর্শিদাবাদে ভোটের আগে বোমা মজুত করা হচ্ছে? উঠছে প্রশ্ন।
জেলার
'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা
আরও দেখুন





















