এক্সপ্লোর

Behala Eviction: বেহালায় উচ্ছেদ অভিযানে আক্রান্ত পুরসভার অফিসার, গ্রেফতারির ১৯ ঘণ্টাতেই জামিন তৃণমূলকর্মীর | ABP Ananda LIVE

বেহালার পর্ণশ্রীতে উচ্ছেদ অভিযানে, পুরসভার অ্য়াসিস্ট্য়ান্ট ডিরেক্টরকে হেনস্থার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর এই ঘটনাতেই, গ্রেফতারির ১৯ ঘণ্টার মধ্য়ে জামিন পেলেন, অভিযুক্ত তৃণমূল কর্মী। বুধবার, আদালতে পুলিশ পুরসভার আক্রান্ত অফিসারের সরকারি পরিচয়পত্র দেখাতে না পারায় জামিন পেলেন তৃণমূল কর্মী। 

বেআইনি জবর দখল উচ্ছেদে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। আর মঙ্গলবার বেআইনি উচ্ছেদ অভিযানে দিয়ে পুরসভারই অ্য়াসিস্ট্য়ান্ট ডিরেক্টরকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে।  আর তাৎপর্যপূর্ণ বিষয় হল, অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার হলেন মঙ্গলবার বুধবার আদালতে তুলতেই জামিনও পেয়ে গেলেন!

ফের প্রশ্নের মুখে পড়ল পুলিশের ভূমিকা। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় ৬টা নাগাদ, বেহালার পর্ণশ্রীতে একটি বেআইনি গুমটি দোকান ভাঙতে যায় কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল। যার নেতৃত্বে ছিলেন পুরসভার অ্য়াসিস্ট্য়ান্ট ডিরেক্টর বীরেন্দ্রকৃষ্ণ ভক্ত। অভিযোগ ঠিক তখনই, অভিজিৎ মৈত্র ওরফে পিকলু নামে এক তৃণমূল কর্মী বাধা দেন তাঁদের। তৃণমূল কর্মীর সঙ্গে বচসা শুরু হয় পুরসভার অ্য়াসিস্ট্য়ান্ট ডিরেক্টরের। বচসা চলাকাালীন তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন ওই তৃণমূল কর্মী। ভেঙে যায় পুর আধিকারিকের চশমার কাচ। তাঁকে বিদ্য়াসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

মঙ্গলবার রাতেই পর্ণশ্রী থানা গ্রেফতার করে অভিযুক্ত তৃণমূল কর্মী পিকুলকে। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধাদানের মতো জামিন অযোগ্য় ধারায় মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। এরপর বুধবার ধৃতকে আদালতে তোলা হয়। পুরসভার আক্রান্ত অফিসারের সরকারি পরিচয়পত্র দেখতে চান বিচারক। কিন্তু পুলিশ সেটাই জমা দিতে না পারায় ধৃত তৃণমূল কর্মীকে জামিন দিতে হয় বিচারককে। আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আক্রান্ত ব্য়ক্তি যে সরকারি অফিসার সেই প্রমাণপত্রটুকু কেন আদালতে দেখাতে পারল না পুলিশ? 

ভিডিও জেলার

Sukanta Majumdar:
"গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget