এক্সপ্লোর

BJP: রাজ্যপালের কাছে শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে বিবৃতি দিল রাজভবন

তৃণমূলের বিরুদ্ধে হামলার প্রতিবাদে শনিবারই রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তার ২৪ ঘণ্টার মধ্যেই কড়া বিবৃতি দিল রাজভবন। সেখানে রাজ্যপাল জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছেন এবং সরাসরি নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন। এবং শনিবারের ঘটনার পর যেভাবে বিভিন্ন দিক থেকে ৩৫৫ ধারা জারির দাবি উঠেছে, তার প্রেক্ষিতে রাজভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, এটা খুব বেদনাদায়ক যে, এমন ঘটনা সেই বাংলার মাটিতে ঘটল, যে মাটি সংস্কৃতি এবং সভ্যতার ঐতিহ্য বহন করে। রাজ্যে কখনও কোথাও আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল চুপ থাকবেন না।বরং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কঠোর ও কার্যকরী পদক্ষেপ করা হবে।
এরই সঙ্গে নবান্নকে সতর্ক করে দিয়ে রাজ্যপাল বলেছেন,  আইনের শাসন বজায় রাখতে ও দুষ্কৃতীদের মোকাবিলায় অবিলম্বে ক়ড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার।ভবিষ্যতে যে কোনও সমস্যার মোকাবিলায় সময়মতো পদক্ষেপ করা হবে। শনিবারের ঘটনায়, কী পদক্ষেপ করা হয়েছে, প্রশাসনের কাছে তার রিপোর্টও তলব করা হয়েছে। বলা হয়েছে, প্রতিবাদ গণতন্ত্রের একটা অংশ, কিন্তু হিংসা কখনই সভ্য সমাজে স্বীকৃত নয়। যে কোনও অশান্তি রুখতে গিয়ে, পশ্চিমবঙ্গ যাতে কোনওভাবেই 'দুর্বল রাজ্য' (soft state) না হয়ে পড়ে, রাজ্যপাল হিসেবে তা দেখার দায়িত্ব আমার।যাঁরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। হিংসাকে নির্মূল করতে হবে। বাংলার মানুষ আশা করেন, পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্তারা, প্রত্যেকে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তাঁদের দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনওরকম শিথিলতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি করবে। যা কখনই মেনে নেওয়া হবে না। কোনও পরিস্থিতিতেই গুন্ডাবাহিনীকে সমাজের ক্ষতি করতে দেওয়া যাবে না।

ভিডিও জেলার

Trinamool Congress |
"ঘাসের উপর জোড়াফুল আমাদেরই থাকবে", বললেন আখরুজ্জামান
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

সেরা শিরোনাম

Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
TMC News : কমিশনে জমা পড়ল দুই তৃণমূলেরই বিকল্প নাম-প্রতীকের প্রস্তাব ! কে কী নাম চাইলেন?
কমিশনে জমা পড়ল দুই তৃণমূলেরই বিকল্প নাম-প্রতীকের প্রস্তাব ! কে কী নাম চাইলেন?
West Bengal News Live: জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করল কমিশন! কেন এমন সিদ্ধান্ত ? উপনির্বাচনের ভবিষ্যৎ কী ?
জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করল কমিশন! কেন এমন সিদ্ধান্ত ? উপনির্বাচনের ভবিষ্যৎ কী ?
TMC Symbol Tussle: শুধু তৃণমূল নয়, অতীতেও একাধিকবার প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন, ২০২২ সালে কী ঘটেছিল ?
শুধু তৃণমূল নয়, অতীতেও একাধিকবার প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন, ২০২২ সালে কী ঘটেছিল ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget