Dengue: ডেঙ্গি সচেতনতায় প্রচার ঘিরে কসবায় দু’পক্ষের সংঘর্ষ। Bangla News
ডেঙ্গি সচেতনতায় প্রচার ঘিরে কসবায় দু’পক্ষের সংঘর্ষ। থানার সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের অভিযোগ, রবিবার বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালায় ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা। কসবা থানায় অভিযোগও দায়ের হয়। কেউ গ্রেফতার না হওয়ায় গতকাল কসবা থানার সামনে অনুগামীদের নিয়ে ধর্নায় বসেন লিপিকা মান্না। সুশান্ত ঘোষের অনুগামীরা চলে আসায় দু’পক্ষের সংঘর্ষ বেধে যায় বলে অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার করেছে সুশান্ত ঘোষের অনুগামীরা। এ নিয়ে দুই তৃণমূল কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


















