CM Suvendu Adhikari : বাংলায় শিল্প আনতে মুম্বইয়ে মুকেশ অম্বানির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : রাজ্যে বিনিয়োগ টানতে বাণিজ্যনগরীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুম্বই গিয়ে মুকেশ অম্বানি ও তাঁর ছেলে অনন্ত অম্বানির সঙ্গে কথা। রাজ্যে বিনিয়োগ নিয়ে অম্বানিদের সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়াতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী, সূত্রের খবর ।
পড়ুন আরও খবর...
করোনাকালে স্বাস্থ্যে বড়সড় দুর্নীতি! FIR-এর নির্দেশ স্বাস্থ্য ভবনের।সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে FIR দায়েরের নির্দেশ ।"কেন্দ্রীয় অনুদানের টাকায় কেনা কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম লোপাট"।"অন্তত ৬৪টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে উধাও কোটি কোটি চিকিৎসা সরঞ্জাম"।সরকারি হাসপাতালের জন্য কেনা সরঞ্জাম লোপাট, উল্লেখ স্বাস্থ্য দফতরের রিপোর্টে।দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন কাটার নির্দেশ স্বাস্থ্য দফতরের।করোনাকালে চালু হয়েছিল সরকারি টেলি মেডিসিন প্রকল্প ।অনলাইনে রোগী দেখার জন্য কেনা হয়েছিল হাজার হাজার কম্পিউটার। কেনা হয়েছিল প্রচুর চিকিৎসা সরঞ্জাম, এখন আর খোঁজ মিলছে না।





















