Duttapukur News | দত্তপুকুরের সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : বিরাটির পর দত্তপুকুরের সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ । বিজেপি আশ্রিত দুষ্কতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ভাঙচুর করা হয়েছে কার্যালয়ের ভিতরে থাকা টেবিল, চেয়ার । ভাঙচুর করে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ । অভিযুক্তদের গ্রেফতারের দাবি পার্টি অফিসের সামনে স্লোগান সিপিএমের । এটা বিজেপির সংস্কৃতি নয়, মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি বিজেপির
আরও খবর...
২০২১-এর বিধানসভা ভোটের মুখে নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার অভিযোগ ছিল মিথ্যাচার। কোনও ফ্র্যাকচার বা ডিসলোকেশন হয়নি। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের নথি দেখিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। নথির সত্যতা নিয়ে প্রশ্ন তুলল মমতা-তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'প্যাথলজিক্যাল লায়ার' বলে আক্রমণ করেছে ঋতব্রত-তৃণমূল। ২০২১-এর ঘটনায় তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
"পা ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুরো নন্দীগ্রামকে অপমান করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর রিপোর্টে ফ্র্যাকচারের কোনও প্রমাণ নেই। এটা নিয়ে CID তদন্ত করছে, ভোটের আচরণবিধি উঠে গেলে তদন্ত করব", রিপোর্ট দেখিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





















