ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ
ABP Ananda LIVE : সিন্ডিকেট মাফিয়া বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে (Sona Pappu) গ্রেফতারির ৬০ দিনের মাথায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary Chargesheet) পেশ করল ED। আর ওই চার্জশিটে সোনা পাপ্পুর বিরুদ্ধে ৩৭ কোটি ৭৬ লক্ষ ৭৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে বলে ED সূত্রে দাবি করা হয়েছে।
বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডি ১০০ পাতার চার্জশিট পেশ করেছে। ওই চার্জশিটে মোট ২০০ জন সাক্ষীর বয়ান রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি ইডি ওই চার্জশিটে উল্লেখ করেছে, জমি দখলের ক্ষেত্রে সোনা পাপ্পু কাজে লাগিয়েছিল পুলিশের প্রভাবও। গত ১৮ মে সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিন্ডিকেট মাফিয়া বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার করে ED। সোনা পাপ্পুর বিরুদ্ধে জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণের বহু অভিযোগ রয়েছে। তাঁর পাশাপাশি এই একই অভিযোগে ED-র জালে ধরা পড়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন DCP শান্তনু সিন্হা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় এস কামদার। আর কলকাতা পুলিশের প্রাক্তন DCP শান্তনু সিন্হা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় এস কামদারের বিরুদ্ধে আগেই জমা পড়েছে চার্জশিট। এবার অপর এক অভিযুক্ত সোনা পাপ্পুর বিরুদ্ধে ED-র বিশেষ আদালতে পেশ করা হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট।

















