এক্সপ্লোর

Egra Blast Incident: এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে ভানু বাগের বাড়িতে সিআইডি

ভানুর জামাই নিশিকান্ত পালকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। ভানুকে কটকের হাসপাতালে ভর্তি করতে অ্যাডমিশন স্লিপে সই করেছিলেন এই নিশিকান্ত । এগরা বিস্ফোরণকাণ্ডের (Egra Blast Incident) তদন্তে ভানু বাগের বাড়িতে সিআইডি (CID)। ভানু বাগের বাড়ি থেকে ১১ বস্তা বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ ও সিআইডি। এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ। গতকাল কটকের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভানুর জামাই নিশিকান্ত পালকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। ভানুকে কটকের হাসপাতালে ভর্তি করতে অ্যাডমিশন স্লিপে সই করেছিলেন এই নিশিকান্ত। ভানুকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল জানতে চান তদন্তকারীরা।

রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন দেহ। জলে ভাসছে দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপঝাড়ে ছড়িয়ে ছড়িয়ে পোড়া দেহাংশ। এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর এই ছবি দেখে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী। সেই ঘটনার ৫ দিনের মাথায় গুরুতর জখম আরও একজনের মৃত্যু হয় আজ, শনিবার। এদিন দুপুরে এসএসকেএমে মারা যান বছর ২৬-এর পিঙ্কি মাইতি । বিস্ফোরণে শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল পিঙ্কির। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয়েছিল বিস্ফোরণে গুরুতর জখম রবীন্দ্রনাথ মাইতির। বিস্ফোরণের কয়েক দিন আগেই কারখানায় কাজে ঢুকেছিলেন তিনি। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। পরে ওড়িশার কটকের একটি হাসপাতালে মারা যান বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ। প্রসঙ্গত, এগরা থেকে পালিয়ে ওড়িশার কটক ! মাঝপথে একাধিক হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা। শেষে নাম-পরিচয় ভাঁড়িয়ে কটকের হাসপাতালে ভর্তি। কিন্তু, শেষরক্ষা হয়নি। জবানবন্দি নেওয়ার আগেই মৃত্যু হয় এগরার অবৈধ বাজি ব্যবসায়ী ভানু বাগের !

এদিকে এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের স্ত্রীকে হন্যে হয়ে খুঁজছে সিআইডি। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না ভানুর স্ত্রীর। এই অবস্থায় মৃত ভানুর ছোট ভাইয়ের জামাই নিশিকান্ত পালকে জিজ্ঞাসাবাদ করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। তদন্তকারীরা জেনেছেন, বিস্ফোরণের পর নিশিকান্ত-সহ কয়েকজন ভানুর প্রাথমিক চিকিৎসা করে তাঁকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। তাই কী ঘটেছিল, তা জানতে ভানুর জামাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভানুর বাজি কারখানায় ২০-২৫ জন কাজ করতেন। কারা কাজ করতেন ? কী ধরনের কাজ হত ? বাজি নাকি বোমা বানানো হত ? তা জানার চেষ্টা করছে সিআইডি।  

ভিডিও জেলার

Suvendu Adhikari:
"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget