Firhad Hakim: বেপরোয়া গাড়িতে লাগাম টানতে জরিমানা বাড়াল সরকার, 'এক পয়সা ফাইন না ওঠাই কাম্য', জানালেন পরিবহণমন্ত্রী | Bangla News
বেপরোয়া গাড়িতে লাগাম টানতে জরিমানা (Fine) বাড়াল রাজ্য। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। বেশি গতিতে গাড়ি চালালে ১ হাজার টাকা জরিমানা। বেপরোয়া গতিতে গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। সিট বেল্ট না পরলে ১ হাজার টাকা জরিমানা। হেলমেট না পরলে ১ হাজার টাকা জরিমানা। সাইলেন্স জোনে হর্ন বাজালে ১ হাজার টাকা জরিমানা। নম্বর ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা। এপ্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "মানুষের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। সেই কথা মাথায় রেখেই জরিমানা বাড়িয়েছি। তবে খুশি হব যদি আমাদের কোনও জরিমানা না নিতে হয়।"





















