Firhad Hakim | "যাদের হাতে কর্মী খুন, তাদের সঙ্গে জোট নয়...", CPIM-কে নিশানা ফিরহাদের
ABP Ananda LIVE : ২০১৫ সালে নজির তৈরি করেছিল 'শিলিগুড়ি মডেল'। অশোক মডেলে অক্ষত থেকেছিল বামেদের শিলিগুড়ি দুর্গ। তৃণমূলকে রুখতে হাত মিলিয়ে ছিল বাম ও কংগ্রেস। তবে গত ১১ বছরে রাজ্য় বদলে রাজনীতির চরিত্র। এখন ক্ষমতায় বিজেপি। সামনেই পুরভোট, তার আগে ফের অন্য আকারে 'শিলিগুড়ি মডেলের' জল্পনা উস্কে দিলেন মমতা তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম দেব। তিনি বলেন, "সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় এসেছে।" একই সুর সিপিএম নেতা অশোক ভট্টাচার্যেরও। তাঁর কথায়, "আমরা চাই, সমস্ত ক্ষেত্রে পুরসভা হোক, পঞ্চায়েত হোক, বিধানসভা হোক বা লোকসভা। বিজেপি প্রধান শত্রু, ওদের হারাতেই হবে।" যদিও এই সকল মডেল-জল্পনা নিয়ে কোনও মাথা ব্য়থাই নেই বিজেপির। শুধু শিলিগুড়িই নয়, দিল্লিতেও দেখা গিয়েছে জোটের আবহ। আরও কাছাকাছি তৃণমূল-সিপিএম। আক্রমণ করলেন ফিরহাদ হাকিম।





















