Surajit Sengupta: সত্তরের দশকের প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ৭৫ তম জন্মদিনে সুরে সুরে স্মৃতি রোমন্থন
ABP Ananda LIVE: সাতের দশকের শুরুতে কলকাতা ময়দানে আবির্ভাব। তাঁর পায়ের জাদুতে মোহিত ছিলেন লাল-হলুদ সমর্থকরা। আজ তিনি নেই, তবে, তাঁর স্মৃতি অনুরাগীদের মনে এখনও সমান উজ্জ্বল। সত্তরের দশকের প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ৭৫ তম জন্মদিনে। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন ছেলে স্নিগ্ধদেব সেনগুপ্ত। যেখানে ছিলেন সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। সঙ্গীতশিল্পী ও প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ছেলে স্নিগ্ধদেব সেনগুপ্ত বলেন, "সুরজিৎ সেনগুপ্ত ৭৫ বছর পূর্ণ করলেন, হয়তো এই জন্মদিন তার প্রিয় ক্লাব গুলি অন্যভাবে পালন করবে। তার শৈশবের বিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন তাঁর ছবিতে মাল্য দান করে ও স্মারক তুলে দেয়। কিন্তু শিল্পী সুরজিৎ এর ফুটবল শিল্প ছাড়াও সাংস্কৃতিক শিল্পের যে উৎকর্ষতা ছিল পুত্র স্নিগ্ধ দেব আজকের অনুষ্ঠান সেই উৎকর্ষকেই সম্মান জানানোর উদ্দেশ্য এই অনুষ্ঠান।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০ দশকে সুরজিৎ সেনগুপ্তর সঙ্গী ফুটবলার, ক্লাবের প্রতিনিধি থেকে বিশিষ্ট সুরকার ও গীতিকাররা, এছাড়াও ছিলেন প্রয়াত ফুটবলারের অসংখ্য গুণমুগ্ধ।





















