Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
বারুইপুরে এনকাউন্টারকাণ্ডের তদন্তে ফরেন্সিক। প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় যাচ্ছেন ফরেন্সিক আধিকারিকরা। CID আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলের পথে ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন বিশেষজ্ঞরা, হবে ভিডিওগ্রাফি। প্রভাস মণ্ডলের বিকৃত মানসিকতার কারণেই গণধর্ষিতা-খুন নাবালিকা, দাবি পুলিশের। মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনায় আগেই গ্রেফতার দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবীর মোল্লা। ঘটনা কীভাবে ঘটেছিল, জানতে টানা জেরা ধৃতদের, দাবি পুলিশের।
পড়ুন আরও খবর - সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! 'হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা'। 'ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ'। '২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ২ মাস ওষুধ খেয়েও কোনও লাভ হয়নি'। ন্যাশনাল মেডিক্যালে অস্ত্রোপচার, বাদ গেল মহিলার ডান পা!। 'অভিযোগ জানাতে বারবার চেষ্টা, তাও দেখা মেলেনি অভিষেকের'। সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ জানিয়ে দাবি ভুক্তভোগীর ।

















