Panchayat Election: হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ
ভোটের আগেই সন্ত্রাস, হাইকোর্টেও ধাক্কা রাজ্যের। হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ (Police)। 'ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাট নিয়ে কোর্টের নির্দেশের পরও মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ'। পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। 'জায়গায় জায়গায় বোমাবাজি ও গুলির অভিযোগ, কী করছিল পুলিশ?' প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। 'ক্যানিং, মিনাখা, ভাঙড়, ন্যাজাট, জীবনতলায় মনোনয়নের জন্য কত পুলিশ মোতায়েন হয়েছিল?' গন্ডগোলের আগে ও পরে কতজন গ্রেফতার ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। ১০ দিনের মধ্যে রাজ্যের হলফনামা তলব। সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ চাইল আদালত। ১৪ থেকে ১৬ জুনের সিসিটিভি ফুটেজ চাইল আদালত।
























