এক্সপ্লোর
Howrah-Puri Vande bharat Express: ভ্রমণপিপাসু বাঙালির জন্য দারুণ খবর, চালু হতে চলেছে হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস
এবার কি আরও একটা নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস (vande Bharat Express) পেতে চলেছে বাংলা? রেল সূত্রে তেমনই দাবি করা হয়েছে। সূত্রের খবর, আগামী মাসেই হাওড়া (Howrah) থেকে পুরী (Puri) চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। চলতি বছরের শুরুতেই হাওড়া থেকে এনজেপি (NJP) বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। যাত্রা শুরুর পর থেকেই কখনও বর্ধমান, কখনও বিহার, কখনও বা হুগলিতে, একাধিকবার ট্রেন লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেনিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। সেই আবহেই এবার নতুন একটি রুটে বন্দে ভারত পেতে পারে বাংলা।
জেলার
"গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
আরও দেখুন





















