Kolkata Durga Puja Stampede: শ্যামবাজারে মোমবাতি জ্বালিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা CJPর |Chorbagan
ABP Ananda LIVE : চোরবাগান বিপর্যয়ে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে পথে ককরোচ জনতা পার্টি। শ্যামবাজারে মোমবাতি জ্বালিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করা হল। মিছিলের পরিকল্পনা থাকলেও মিলল না অনুমতি, শ্যামবাজারে মোমবাতি জ্বালিয়েই শ্রদ্ধাজ্ঞাপন করল ককরোচ জনতা পার্টি।
আরও খবর,
সল্টলেকে সিটি সেন্টার ওয়ান এর সামনে বল্লে বল্লে ধাবার ভেতর ফুট সেফটির অফিসাররা অভিযান চালায়। অভিযান চালানোর সময় তারা দেখতে পায় ফ্রিজের ভেতর অনেকদিনের মাংস রাখা আছে যার মধ্যে ছত্রাক ও পড়ে গেছে। এছাড়াও দুধে যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলোরও ডেট ওভার হয়ে গেছে। এর আগেও তাদেরকে জরিমানা করা হয়েছিল। তা সত্ত্বেও তারা সতর্ক হয়নি আজ আবারো ফুট সেফটি অফিসাররা অভিযান চালায় এবং বললে বললে ধাবা বন্ধ করে দেয়া হয়। তাদের লাইসেন্স সাসপেন্ড করা হয়।
দুর্গাপুজোর আগে রেস্তোরাঁ ও বিভিন্ন খাবারের দোকানে নজর কলকাতা পুরসভার। নির্দেশ অনুযায়ী, গতকাল অ্যাক্রোপলিস মল এবং রাজডাঙা মেন রোডের বিভিন্ন রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও খাবারের দোকানে অভিযান চালানো হয়েছে। কলকাতা পুরসভার খাদ্য় সুরক্ষা দফতর সূত্রে খবর, আমান কুমার পরিদর্শনের সময় কিছু অনিয়ম ধরা পড়েছে। অভিযানের সময়ে সেখানকার সংরক্ষিত খাদ্যদ্রব্যে তারিখের ট্যাগ না মেলায় এবং মেয়াদ উত্তীর্ণ জুস মজুত রাখার জন্য় নির্দিষ্ট আইনে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি, বেহালা এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে পুজা-পূর্ববর্তী পরিদর্শন অভিযান চালানো হয়েছে এবং একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।





















