Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
ABP Ananda LIVE : রাজারহাট বিস্ফোরণে গ্রেফতার মূল অভিযুক্ত । কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে সেলিম। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বাড়িতে বিস্ফোরণ, আহত ১।
আরও খবর....
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
ভেঙে খান খান 'কালীঘাট তৃণমূল'। এই আবহে বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।" যা নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে 'ঋতব্রত তৃণমূল' ও বিজেপি।
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, 'এক ঘণ্টার মধ্যে ইস্তফা দেবেন, এটা আবার চ্যালেঞ্জের কী হল? ওদের বিষয় ওরাই ভাল জানে। আমাদের বিশেষ কোনও মন্তব্য না করাই ভাল। তবে অভিষেকবাবুকে বাহবা দেব। ভদ্রলোক বিভিন্ন সুরে, বিভিন্ন আঙ্গিকে গান গাইতে জানেন। কখনও ১২টার পরে... ৪ তারিখ... আর এখন হচ্ছে... আমি ইস্তফা দেব, আপনারা সব চলে আসুন। মানুষ এখন আর এসব ভাবে না, খাচ্ছেও না। মানুষের কোনও উৎসাহ নেই। তৃণমূলের সঙ্গে মানুষ নেই। ওদের কোনও প্রতিষ্ঠান নেই। অভিষেকবাবু আগেও যা যা বলেছেন, তার উল্টো কাজই করেছেন। এবারও ওই ধরনেরই কিছু করবেন। ওনার দলের লোকেরা ওনাকে ভালই চেনেন।'

















