Madan Mitra: 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে', এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্রও
ABP Ananda LIVE : কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলছে। এর মধ্য়ে বিস্ফোরক অভিযোগ করলেন, ঋতব্রত শিবিরের বিধায়ক মদন মিত্র। আজ তিনি বলেন, 'বিজেপির সঙ্গে সেটিং করার এই তত্ত্বটা পশ্চিমবঙ্গে যিনি এনেছিলেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মদন মিত্র বলছি, বিজেপি মমতাকে বাঁচিয়ে রাখবে। তার কারণ, মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই।' এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছিলেন মদন মিত্র। আজ ফের মুখ খুলে তিনি বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যদি ১৫ বছর ক্ষমতায় না থাকতেন, বিজেপি আরও ৫০ বছর ক্ষমতায় আসত না। বিজেপির যদি সত্যি কেউ চিফ ইলেকশন এজেন্ট থাকে ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।' পাল্টা মদন মিত্রকে জোকার বলে কটাক্ষ করেছেন শোভনদেব চট্টোপাধ্য়ায়।





















