Madan Mitra News: 'তলিয়ে দেখতে হবে, যারা এসেছিল জার্সি পাল্টে এসেছিল কি না', বললেন মদন মিত্র
কুণাল ঘোষের ওপর হামলা প্রসঙ্গে মদন মিত্র বলেন, 'কোনও মানুষ যদি কোনও মানুষকে আঘাত করে রাজনৈতিক লড়াইতে, সেটা অন্যায়। তলিয়ে দেখতে হবে, যারা এসেছিল, তাদের ভেতরের জামা কী ছিল, আর ওপরের জামা কী ছিল। জার্সি পাল্টে এসেছিল কি না। নিশ্চিত হয়ে তারপরই বলা যেতে পারে। আর বিজেপি মারবে কেন? নন্দীগ্রামে বিজেপিকে জেতার জন্য যা যা করা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আর নতুন করে নন্দীগ্রামের জন্য শ্রীরামপুর যাওয়া, এই যাওয়া... এখন এইসব মারধর করে কিছু ভোট পাওয়ার চেষ্টা করা নিজেদের লোক লাগিয়ে।'
আরও পড়ুন - বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন,'যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের শাসনের দায়িত্বে ছিল, তাঁদের হ্যাভ আর হ্যাভ নট, তাঁদের মধ্যে মারামারি চলছে। মহা মুশকিল প্রত্যেক মুহূর্তে আক্রান্তরা বিজেপির কথা বলছেন, কিন্তু তারা সবাই ভাল করে জানেন, তাঁদের দলের লোকেরা একে অন্যকে এই সময় মারছে। এটা একেবারেই অনভিপ্রেত। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রশাসন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। কেননা, এই রাজনৈতিক দল অর্থাৎ বিগত যে টিএমসি দল এটা ভেঙে অনেকগুলো অংশে বিভক্ত হয়েছে। তারাই একে অপরকে বিভিন্ন সময় আক্রমণ করছে। এবং মজার কথা সত্যি কথাটা কেউ বলছেন না। সবাই মিলে বিজেপির নামে একটা কিছু অভিযোগ তুলে দিচ্ছেন। বিধায়কের ওপর আক্রমণ হওয়া বরাবরই অনভিপ্রেত। এটা সহ্য করা উচিত নয়। বা যায়ও না। যদি তাঁর নিজের দলের প্রাক্তন লোকেরা আক্রমণ করে, এবং বারংবার যদি করেন, তাহলে প্রশাসনিক স্তরে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।'





















