Madan Mitra: "সামগ্রিকভাবে আমাদের দলের মূল্যায়নে ভুল ছিল", আর কী বললেন মদন মিত্র? | ABP Ananda
ABP Ananda LIVE : সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল, মন্তব্য মদন মিত্রের। "টাটার বিকল্প হিসাবে বড় ইন্ডাস্ট্রি দরকার, অশোক লেল্যান্ড বড় নাম। সেই সময় সিঙ্গুর আন্দোলন সারা বিশ্বে জমি আন্দোলনের মডেল হয়ে গিয়েছিল। আমার মনে হয়, রাজভবনে শেষ বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে এসেছিলেন। তৃণমূল টাটাদের তাড়ায়নি, টাটারাই সিদ্ধান্ত নিয়েছিল চলে যাওয়ার। আমার মনে হয়, সেই সময় সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল। সেই সময় সামগ্রিকভাবে আমাদের দলের মূল্যায়নে ভুল ছিল", বললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের।
আরও খবর...
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার। ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল দেগঙ্গা থানা। তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যায়, বিজেপি নেতা ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন । ক্যামেরায় দেখা যায় হোটেলের ম্য়ানেজারকে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে।






















