Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
Mahua Moitra News: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র। কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ বিজেপির। তৃণমূল সাংসদকে মহুয়া মৈত্র 'গো ব্যাক' স্লোগান। ০১.০৭.২৬: কালীগঞ্জের পলাশিতে মহুয়া মৈত্রকে লক্ষ্য় করে করে ছোড়া হয় ডিম।
এদিকে, আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় তৃণমূল সমর্থকেরা এসে গণ্ডগোল করে, অভিযোগ এবিভিপির। তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর। এরপর ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। কলেজেও দেখানো হয় বিক্ষোভ, দেওয়া হয় স্লোগান।
অন্যদিকে, তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার। 'বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি। আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গেও উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব', গতকাল মন্তব্য হুগলি কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরই তৃণমূল ছেড়ে NCPI-এ যোগ দেন রচনা।






















