TMC logo Contro: দলের নাম, দলের প্রতীক, দলের প্রার্থী। উপনির্বাচনের মুখে সবই হারালেন মমতা
ABP Ananda LIVE : চার মাস আগেই রাজ্যপাট গেছে। তারপর দল ভেঙেছে। সর্বক্ষণের ছায়াসঙ্গীরা সঙ্গ ছেড়েছেন। সাংসদ-বিধায়কদের সিংহভাগ কেউ অন্য শিবিরে নাম লিখিয়েছেন তো কেউ অন্যদলে! এবার নিজের তৈরি দলের নাম ও প্রতীকও হারালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! কার্যত সর্বহারা হয়ে গেলেন তিনি। নির্বাচন কমিশন আপাতত তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করে দিল। যা নিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "আমরা কখনও ভাবিনি যে, ওরা (নির্বাচন কমিশন) আমাদের প্রতীক ও দলের নাম ফ্রিজ করে দেবে।" উল্টোদিকে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী বলছেন, "রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গেছে।" মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, "বিজেপির হাতে নির্বাচন কমিশন তামাক খাচ্ছে।" পাল্টা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, "এটা উপরওয়ালার বিচার।" যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, "দেশে যা হচ্ছে সেটা খুব দুর্ভাগ্য়জনক, অসাংবিধানিক, অনৈতিক, অগণতান্ত্রিক এবং পুরোপুরো রাজনৈতিক উদ্দেশ্য় প্রণোদিত।"





















