Bijanbari Fire Incident : বিজনবাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩টি বাড়ি | ABP Ananda | Fire News
বিজনবাড়িতে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ছাই ৩টি বাড়ি। হতাহতের খবর নেই, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
আরও পড়ুন - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিসের বিলবোর্ড খোলা প্রসঙ্গে বিজেপি সাংসদ তাপস রায় বলেন, 'তৃণমূলের সমস্যাটা হচ্ছে, তৃণমূলের সবই দখল। লোকের বাড়ি-ঘর-দুয়ার সব কেড়ে নেয়। এটাই ওদের কাজ। তারপর আবার অভিষেক। সে আবার লিগ্যালিটির কথা বলে। ওর কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্ডস। বাড়ি তো তৃণমূলের নয়, রমাদেবী গোয়েঙ্কার বাড়ি। তাই তো? এবং কেস-কাছারিও হয়েছে। ওদের বার বার বলা হয়েছে। একটা ফ্লোরের জায়গায় দুটো ফ্লোর দখল করে নিয়েছে। সরকারে থাকলে যা করা যায়। আর পুলিশ তো তখন কিছু বলেও না, আর বলতে পারে না।' তাপস রায়ের এই বক্তব্য শুনে বেলেঘাটার তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, 'তাপস রায়ের কাছে এটা শোভা পায় না। কারণ তাপস রায় মমতা বন্দ্যেোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘদিন ছিলেন। এখন তাপসদা বিজেপিতে গিয়েছেন,যার ওপর রাগেন, তিনিও বিজেপি, বিজেপি করছেন। এখন তাপসদাকে বিজেপিতে থাকতে গেলে একটু তো এদিককার... ওখানে দেখাতে হবে যে কোনও বিচিত্র পরচুলাকে তোমরা নিও না। আমিই দেখো কত বড় মমতা-বিরোধী নেতা। ফলে এটা হচ্ছে কহি পে নিগাহে, কহি পে নিশানা।'





















