NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!
ABP Ananda LIVE: NCPI সাংসদ জগদীশ বসুনিয়ার এই বিস্ফোরক দাবি ঘিরে এখন শোরগোল পড়ে গেছে রাজনীতিতে! সেই দলত্য়াগ বিরোধী আইন তাদের ক্ষেত্রে কেন কার্যকর হবে না, সেই ব্য়াখ্য়াও দিয়েছেন জগদীশ বসুনিয়া। তাঁর দাবি, 'NCPI-এর ২০ জন সাংসদ থেকে ১৪ জন যাওয়া মানে দুই তৃতীয়াংশের বেশি। তাই তাঁরা আর দলত্যাগ বিরোধী আইনে পড়বেন না।' কিন্তু, NCPI-তে যোগ দিলেও, এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা তো এখনও আলাদা দলের স্বীকৃতিই পাননি! লোকসভায় খাতায় কলমে এখনও তাঁরা তৃণমূল সাংসদই। সেক্ষেত্রে কি জগদীশ বসুনিয়ার এই যুক্তি খাটে? বিশেষজ্ঞরা কী বলছেন?
আরও খবর...
বারবার বিক্ষোভের মুখে
কোচবিহারের বিদ্রোহী তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া চাঞ্চল্যকর দাবি করেছেন। পুজোর আগেই বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন তিনি। এদিকে তিনিই নিজের এলাকায় ঢুকতে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়ছেন।






















