NCPI News: "BJP আমাদের NCPI-তে নিয়ে গেছে", বললেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া | ABP Ananda
ABP Ananda LIVE : ''৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে। আবু তাহের, খলিলুরদের বিভিন্ন দফতর দেওয়া হবে, তাঁরাও NDA-কে সমর্থন করবেন। ওঁদের এলাকা সংখ্যালঘু, তাই ওঁরা সরাসরি বিজেপিতে যাবেন না, কিছু সমস্যা আছে। ২০ জনের থেকে ১৪ জন গেলেই তো দুই-তৃতীয়াংশ। আমরা আছি ১৭ জন, দলত্যাগবিরোধী আইনে পড়ব না", পুজোর আগে বা পরেই আমরা বিজেপিতে যাচ্ছি, দাবি NCPI সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। তিনি বলেন, "বিজেপির নেতৃত্বে আমরা ২০ জন সাংসদ সই করি, সিদ্ধান্ত নিই আমরা বিজেপিতে যোগ দেব। এতে একটু সমস্যা তৈরি হল, আমাদের সঙ্গে তিনজন সংখ্যালঘু সাংসদ ছিলেন। এরপর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিল্লির বিজেপি নেতারা NCPI নামের পার্টির সঙ্গে জুড়ে দিল। বিজেপি আমাদের NCPI তে নিয়ে গেছে। আমরা বিজেপিতে যাওয়ার জন্য গেছি। এটা করছে সব বিজেপির নেতারা। আমরা জানতাম না।" বললেন জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া।






















