PM Narendra Modi News : 'ভারত এখন গ্লোবাল সলিউশন হাব', পুতিনের সঙ্গে বৈঠকের পর বার্তা প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE | 'দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারতের গুরুত্ব বাড়ছে। স্টার্ট-আপে বিপ্লব আনছে ভারত। ভারত এখন গ্লোবাল সলিউশন হাব।' ব্রিকস সম্মেলনের আগে পুতিনের সঙ্গে বৈঠকের পর বার্তা প্রধানমন্ত্রীর।
"রাজনীতিতে টিকিয়ে রাখতে বিক্ষোভ...", Congress-কে খোঁচা Sajal Ghosh-এর
রাজনীতিতে টিকিয়ে রাখার প্রয়াস! ভবানীপুর থানায় কংগ্রেসের বিক্ষোভ ঘিরে এমনই মন্তব্য করলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। দিন কয়েক আগেই রাজ্যে এসেছিলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালিকে 'পাখণ্ডী' বলে তোপ দেগেছিলেন তিনি। ফতোয়া জারি করেন পুজোয় নিরামিষ খাওয়ার। এরপরই বাগেশ্বর মন্তব্যে ঘিরে তৈরি হয় বিতর্ক। এই আবহেই বিক্ষোভের পথে নামে কংগ্রেস। বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে ভবানীপুর থানায় বিক্ষোভ কংগ্রেসের। এরপরেই অভিযুক্তদের গ্রেফতারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। টালিগঞ্জ এলাকা থেকে বিক্ষোভকাণ্ডে ধৃত অতনু দাস। অতনু দাস দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। গভীর রাতে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অতনু দাসকে। গ্রেফতারের পর ধৃতকে নিয়ে আসা হয় ভবানীপুর থানায়। শুক্রে তোলা হয় আদালতে। এই ঘটনায় জড়িত আরও কয়েকজন অভিযুক্তর খোঁজ চলছে। ধৃত কংগ্রেস নেতার বিরুদ্ধে একটি জামিনঅযোগ্য ধারা দেওয়া হয়েছে।





















