এক্সপ্লোর
Santragachi: সাঁতরাগাছি ওভারব্রিজের মেরামতির কারণে দীর্ঘ যানজট | Bangla News
সাঁতরাগাছি ওভারব্রিজের মেরামতির কারণে দীর্ঘ ট্রাফিক জ্যাম। সকালের দিকে ট্রাফিক জ্যাম কম থাকলেও বেলা বাড়তেই যানজট বেড়ে যায়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন হওয়ায় এমনিতেই গাড়ির চাপ গত দুদিনের চেয়ে বেশি ছিল। সাঁতরাগাছি সেতুর কলকাতা মুখী লেনে মেরামতির কাজ হওয়ায় একটা লেন দিয়েই দুদিকের গাড়ি চলাচল করছে। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক অফিসাররা যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও যানজট আটকানো যাচ্ছে না। ব্রিজের দুই প্রান্তে এক থেকে দেড় কিলোমিটারের বেশি লম্বা গাড়ির লাইন লক্ষ্য করা গেছে।
জেলার
মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















