RG Kar Protest: 'আর পারছি না, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে', সব দোষীদের শাস্তি চেয়ে সরব সুদীপ্তা। ABP Ananda Live
'এবার থেকে ব্যক্তিগত ডাকই হবে। রাজনৈতিক দলগুলিকে আমরা চিনে গিয়েছি। কেউ আর ভরসা রাখতে পারছেন না। এবার সব ডাক ব্যক্তিগত হবে। যতক্ষণ না নতুন দল তৈরি করা হচ্ছে। আমরা আর পারছি না, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কিছু যেন চাপা পড়ে না যায়, কিছু যেন লুকনো না হয় প্রতিবারের মতো, সেই কারণেই আমাদের এতটা চেষ্টা করে যেতে হচ্ছে', বলছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
আরজি কর-কাণ্ডে যখন রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ, তখন সেই প্রতিবাদ, আন্দোলনই রোখার ডাক দিলেন তৃণমূল বিধায়ক! ফের রাত দখলের ডাক দিয়েছে বিরোধীরা। বুথে বুথে কেউ যেন এই কর্মসূচিতে অংশ নিতে পারে। দলের কেউ জড়িত থাকলে, তাঁদেরও সাসপেন্ড করা হবে। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অডিও ভাইরাল। ভাইরাল হওয়া অডিও বার্তা যে তাঁরই, তা স্বীকারও করে নিয়েছেন শাসকদলের বিধায়ক।




















