Akhrujjaman: "নেত্রী আমাদের প্রত্যাখ্যান করেছিলেন", মমতা প্রসঙ্গে যা বললেন আখরুজ্জামান...। TMC News
ABP Ananda LIVE: "নেত্রীর প্রতি ভরসা রেখেছিলাম, বলেছিলাম সরকার পতনের পর আমাদের আত্মবিশ্লেষণ হওয়া দরকার, আত্মবিশ্লেষণের প্রয়োজন ছিল বলে মনে হয়েছিল। এই নির্বাচনের হারার পিছনে তার আত্মীয়ের বড় যোগ, আমরা যখন আওয়াজ তুলে বলেছিলাম, রক্তের সম্পর্ক চাও নাকি কর্মী চাও, নেত্রী আমাদের প্রত্যাখ্যান করেছিলেন, আমাদের সরে যেতে বাধ্য করেছিলেন, আশা করি নির্বাচন কমিশন আমাদের স্বীকৃত্ দেবে, আমাদের আন্দোলন বিজেপির বিরুদ্ধে", বললেন আখরুজ্জামান।
আরও পড়ুন...
West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র । প্রেস ক্লাবেই বাইরেই সাংবাদিক বৈঠক CJP নেতা আশুতোষ রাঙ্কার । 'CJP কর্মী-সমর্থকদের সঙ্গে 'মিট আপ' অনুষ্ঠানের জন্য হল বুকিং করা হয়েছিল'। 'বউবাজারে ভারত সভা বুক করা হয়েছিল, নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ'। 'সকালে জানানো হয়েছে হলে কোনও কর্মসূচি করতে দেওয়া যাবে না' । 'প্রেস ক্লাবেও প্রথমে বলা হয় জল জমেছে, পরে বলা হয় বিদ্যুৎ নেই'। সেই কারণেই প্রেস ক্লাবের বাইরে সাংবাদিক বৈঠক, দাবি আশুতোষ রাঙ্কার





















