Sandeshkhali Incident: সন্দেশখালিতে সরকারি প্রকল্পের ইট চুরির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা
সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) সরকারি প্রকল্পের ইট চুরির অভিযোগ তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঠিকাদারের সঙ্গে মিলে অঞ্চল সভাপতি ইট চুরি করার চেষ্টা করছেন, এই অভিযোগে সন্দেশখালি (Sandeshkhali Incident) ২ নম্বর ব্লকের দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অঞ্চল সভাপতি ও ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দিনকয়েক আগে সরকারি প্রকল্পের ইট আনা হলেও, মাঝপথে থমকে যায় কাজ। অভিযোগ, সেই ইট সরানোর চেষ্টা করছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সন্দেশখালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবি, বেঁচে যাওয়া ইট অন্যত্র কালভার্ট তৈরির কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তা নিয়ে গ্রামবাসীরা ভুল বোঝায় এই ঘটনা।





















