এক্সপ্লোর
Sandeshkhali: ভোটের আগেই সন্দেশখালিতে উলটপুরাণ, শাহজাহানের নামে তৈরি মার্কেটে উড়ল বিজেপির পতাকা
লোকসভা ভোটের আগেই সন্দেশখালিতে উলটপুরাণ। শেখ শাহজাহানের নামে তৈরি মার্কেটে উড়ল বিজেপির পতাকা। সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া বাজারে তৈরি হয়েছিল এই বিশাল মার্কেট। স্থানীয়দের দাবি, ২০১৩-র পর থেকে কার্যত সন্দেশখালিজুড়েই বিরোধী দলগুলির পতাকা দেখা যায়নি। বর্তমানে CBI-এর হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে সন্দেশখালির বেতাজ বাদশার গড়ে গতকাল তৃণমূলের পতাকা খুলে লাগানো হল গেরুয়া পতাকা। চব্বিশের লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি। জমি ধরে রাখতে মরিয়া তৃণমূলও।
জেলার
আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















