এক্সপ্লোর
Sarada Maa Janma Tithi: আজ সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি
আজ সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি। বাগবাজার মায়ের বাড়ি থেকে বেলুড়মঠ সর্বত্রই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। স্তব গান, বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো ও হোম হবে। দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১টা থেকে প্রসাদ বিতরণ শুরু হবে। দুপুরে ধর্মসভা। সন্ধ্যারতি দিয়ে শেষ হবে সারদা মায়ের জন্মতিথি উৎসব। বাগবাজারে মায়ের বাড়িতেও সারাদিন ধরে চলবে বিশেষ পুজো।দুপুরে হোমের আয়োজন করা হয়েছে। করোনা-পর্বের বিধিনিধেষ না থাকায় এবার সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় ও বাগবাজারে সকাল থেকে ভক্ত সমাগম হয়েছে।
আরও দেখুন





















