Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : ছবির প্রচারে কলকাতায় সানি দেওল । এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি ঘুরে দেখেন অভিনেতা । নেতাজির স্মৃতিতে শ্রদ্ধা জানান সানি দেওল । সঙ্গে ছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী । সানি দেওল ও রাজকুমার সন্তোষীকে অভ্যর্থনা জানান সুগত বসু
আরও খবর....
চলছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস। ধ্বনিভোটে পাস হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল। এবার হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হবে ৬৮। বিধানসভায় আলোচনা চলছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ১৯৮০ সংশোধন বিল নিয়ে। বিল পাস হলে কলকাতা পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বেড়ে হতে চলেছে ২০৯।
প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যের সময় উত্তপ্ত বিধানসভা। বক্তব্য রাখতে উঠে বিগত সরকারকে খালি দোষ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ফিরহাদের। 'পরিষেবার উন্নয়নের স্বার্থে বালিকে হাওড়ার মধ্যে ঢোকাতে চেয়েছিলাম।' জিতেন তিওয়ারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ফিরহাদ হাকিমের। 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না।' জিতেন তিওয়ারিকে উত্তর ফিরহাদ হাকিমের। 'ঠিকাদারি নিয়ে আপনারা কথা বলছেন, উমেশ বাবুকে দেখা গেল ঠিকাদারের সঙ্গে বৈঠক করতে। বৈঠক নিয়ে আপনার দলের কর্মী বিক্ষোভ দেখাল।' ফিরহাদের বক্তব্যের পরেই সভায় তুমুল হট্টগোল





















