এক্সপ্লোর
South 24 Parganas: ভাঙরের বানতলায় সিপিএমের জাঠায় হামলায়, অভিযুক্ত তৃণমূল। Bangla news
ভাঙড়ের বানতলায় সিপিএমের জাঠায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ৭ সিপিএম কর্মী। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ বাম কর্মীদের। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার স্লোগান দিয়ে এদিন বানতলা থেকে বামনঘাটা পর্যন্ত মিছিল করার কথা ছিল সিপিএমের। অভিযোগ, মিছিল শুরুর আগে বাম কর্মীরা জড়ো হওয়া মাত্র তাঁদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। এর প্রতিবাদে বেশ কিছুক্ষণ বাসন্তী হাইওয়ে অবরোধ করেন বাম কর্মীরা। পরে তাঁরা মিছিল করেন। মুখ্যমন্ত্রীর নামে মিথ্যা অভিযোগ তোলায় জনরোষের শিকার হয়েছেন সিপিএম কর্মীরা, দাবি তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তীর।
জেলার
"পুজো শেষ হতে অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে", বললেন দিলীপ ঘোষ
কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
"বক্সার বাঘিনী কি অন্তঃসত্ত্বা ছিল? NTCA-র আধিকারিকরা তদন্ত করছেন", বললেন বনমন্ত্রী
ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
"সিপিএম জানে আজ হোক বা কাল, ভোট বিজেপির", পুরভোট প্রসঙ্গে মন্তব্য সজল ঘোষের। BJP News
আরও দেখুন





















