SSC News: 'যেমন চারপায়া তেমন মুগুর', কাকে কটাক্ষ করলেন TMC কাউন্সিলর সব্যসাচী দত্ত? Recruitment Scam
ABP Ananda Live: চাকরিহারাদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্তকে চোর স্লোগান। পাল্টা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দিকে তেড়ে গেলেন তৃণমূল নেতা। বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের মারধর তৃণমূল নেতার অনুগামীদের।
মুর্শিদাবাদ দাঙ্গায় জোড়া খুন, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ
মুর্শিদাবাদ দাঙ্গায় জোড়া খুন, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ১১ এপ্রিল, জাফরাবাদে বাবা-ছেলে খুন। জোড়া খুনে পুলিশি নিষ্ক্রিয়তা ও অতিসক্রিয়তার অভিযোগে মামলা। নির্দিষ্ট বেঞ্চে শুনানি চলায় মামলা থেকে সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ। এর আগে এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষও। এখন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা ফেরত যাবে।





















