Governor: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত! একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আচার্যের
সংঘাত বাড়িয়ে আচার্যের উপাচার্য নিয়োগ। একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আচার্যের। যাদবপুর, কল্যাণী, কাজী নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, সূত্রের খবর। বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি নয়, অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ। এই নিযুক্তি দফতরের সঙ্গে আলোচনা ব্যতিরেকে করা হল, ট্যুইট শিক্ষামন্ত্রীর। বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি, ট্যুইট ব্রাত্য বসুর। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, ট্যুইট ব্রাত্যর। নবনিযুক্ত উপাচার্যদের উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অনুরোধ, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন, ট্যুইট ব্রাত্য বসুর। শূন্য আসন পূরণ করতে নিয়োগ চলবে, খবর রাজভবন সূত্রে।




















