Tapas Roy: "ভারতীয় জনতা পার্টির অবস্থান আমার অবস্থান", কোন প্রসঙ্গে বললেন তাপস রায়? | NCPI | BJP
Tapas Roy: "ভারতীয় জনতা পার্টির অবস্থান আমার অবস্থান। আমি তো একটা দল করি", বললেন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল হবে? এই প্রশ্নের উত্তরে কী জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী?
এদিকে, তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধার কাণ্ডে শামিম আহমেদকে পাশে নিয়ে পাল্টা সরব অভিষেক। "পুলিশ কতটা অপদার্থ হলে এমন দুর্বল চিত্রনাট্য তৈরি করতে পারে। ২২ মে ডায়মন্ড হারবার থানার OC-কে চিঠি দিয়েছিলাম। ২১ মে বাড়ির মালিককে পার্টি অফিস ফিরিয়ে দেওয়া হয়। তারপর বিজেপির গুন্ডারা ওই পার্টি অফিসে তাণ্ডব চালায়। এখন ৫ মাস পরে বলছে পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয়েছে। পুরোটাই পরিকল্পিত, সুমিতকে ওখানে নিয়ে যাওয়ার আগেই টাকা গোনা চলছিল", বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, ১০ জন বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে রইল এখনও। মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট। ছুটির পর এই মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিদ্রোহী বিধায়কদের অযোগ্যতা প্রশ্নে শুনানির আবেদন ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানির আবেদন হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। মামলা ফিরিয়ে হাইকোর্টে শুনানির জন্য ডিভিশন বেঞ্চ গঠন করতে বলেছে সুপ্রিম কোর্ট। স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। হাইকোর্টে যাব, জানালেন মমতা তৃণমূল কংগ্রেসের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।





















