এক্সপ্লোর

TMC: 'গদ্দারদের সঙ্গে লড়তে হচ্ছে আমাকে, মাথা ঝোঁকাতে তৈরি নই আমি', হুঙ্কার মমতার

"গদ্দারদের সঙ্গে লড়তে হচ্ছে আমাকে। মাথা ঝোঁকাতে তৈরি নই আমি।" রেড রোডে ইদের অনুষ্ঠানমঞ্চ থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পরের বছর রয়েছে লোকসভা ভোটও। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অপরকে নিশানা করে সুর চড়াচ্ছেন। এদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূলের একের পর এক নেতা-বিধায়ক কেন্দ্রীয় এজেন্সির জালে। নিয়োগ দুর্নীতির তদন্তে এখনও অবধি তিন বিধায়ক গ্রেফতার হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা। আর শুক্রবার সিবিআই হানা দেয় আরেক তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) তেহট্টের বাড়িতে। শুধু তা-ই নয়, সম্প্রতি জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল। এই আবহে রেড রোডের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বললেন, "এক বছর পরে দেশের ক্ষমতায় কে আসবে সেই নির্বাচন হবে। গণতন্ত্র চলে গেলে সব শেষ। আজ সংবিধান, ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে।" 

এনআরসি নিয়ে নিজের অবস্থানের কথা আগেও জানিয়েছেন তৃণমূলনেত্রী। আজ ফের একবার সেই প্রসঙ্গ তুলে তিনি জানিয়ে দিলেন, কোন রাজ্যে এনআরসি হবে জানি না, পশ্চিমবঙ্গে হবে না। তিনি বলেন, "এটা এপ্রিল মাস। এক বছর পর দেশে নির্বাচন। লোকতন্ত্র চলে গেলে, সব চলে যাবে। আজ সংবিধান বদলে ফেলা হচ্ছে। ইতিহাস বদলে ফেলা হচ্ছে। যা খুশি তাই করে। ফের এনআরসি নিয়ে এসেছে। আমি বলেছি, আমি করতে দেব না। যে রাজ্য করতে দেয় দেবে, আমি তো দেব না।" এনিয়ে মমতাকে পাল্টা তোপ দেগেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (BJP Spokesperson Shamik Bhattacharya) । তিনি বলেন, "এত বড় নির্লজ্জ তোষামোদ। এটা বিভাজনের রাজনীতির একটা চূড়ান্ত নিদর্শন। ইদের অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতা। কোন সংবিধান বদল হচ্ছে ? কাদের বার্তা দিতে চাইছেন ?"

প্রসঙ্গত, রমজান মাসের শেষে আজ খুশির ইদ। সকালে কলকাতার রেড রোডে নমাজ (Red Road Namaz) পড়েন কয়েক হাজার মানুষ। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। রেড রোডের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বার্তা দেন, 'জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না।'

ভিডিও জেলার

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget