US vs IRAN War News : ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া, মিসাইল হানায় ৪ জনের মৃত্যু
ABP Ananda LIVE : ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া, আমেরিকার সঙ্গে ইরানের সংঘর্ষ অব্যাহত। হরমুজের আশপাশে আমেরিকার মিসাইল হানা। মিসাইল হানায় ৪ জনের মৃত্যু, ৫০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। পাল্টা জর্ডনে আমেরিকার সেনা ঘাঁটিতে মিসাইল আক্রমণ ইরানের। আমেরিকার হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষয়ক্ষতি। আমেরিকা বনাম ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে দাম চড়ছে তেলের। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়াল ৯৫ ডলার।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া - এই জেলাগুলির দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল সকাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। তবে কাল থেকে বৃষ্টি কমতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।





















