(Source: ECI/ABP News)
TMC vs BJP:গ্রামে তৃণমূল প্রার্থীর প্রচারের সময় BJP-র পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে নানুরে উত্তেজনা
ABP Ananda LIVE : বীরভূমের নানুরে তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষ।সিঙ্গি গ্রামে তুমুল উত্তেজনা, মারধরে মাথা ফাটল বিজেপি কর্মীর। গ্রামে তৃণমূল প্রার্থীর প্রচারের সময় বিজেপির পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে উত্তেজনা। প্রতিবাদ করতে গেলে তৃণমূল প্রার্থীর সামনেই বিজেপি কর্মী মঙ্গল মাঝিকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল করেছি, এমন কিছু ঘটনা ঘটেছে বলে জানি না, দাবি তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির।
'২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন', বিচারাধীন একাংশের স্বস্তি সুপ্রিম কোর্টের, দ্বিতীয় দফায় যাদের ভোট...
'২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন', বিচারাধীন একাংশের স্বস্তি সুপ্রিম কোর্টের। ২১ এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে, তাঁরা ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট দিতে পারবেন, নির্দেশ দেশের শীর্ষ আদালতের। দ্বিতীয় দফার ক্ষেত্রেও বিচারাধীনদের একাংশকে স্বস্তি সুপ্রিম কোর্টের। '২৭ এপ্রিল পর্যন্ত যাঁদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে, তাঁরা দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন' ,এই সময়ের মধ্যে যেসব বিচারাধীনরা ছাড়পত্র পাবেন না, তাঁরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। এসআইআর মামলায় ফের ১৪২ ধারা প্রয়োগ সুপ্রিম কোর্টের। এই নিয়ে তৃতীয়বার 'ব্রহ্মাস্ত্র' প্রয়োগ সর্বোচ্চ আদালতের।




















