এক্সপ্লোর
WB Election Results 2021: কেতুগ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে 'খুন', কাঠগড়ায় BJP
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। তৃণমূলের অভিযোগ, ৫৫ বছরের ওই পঞ্চায়েত সদস্য শ্রীনিবাস ঘোষকে গতকাল রাত ১০টা নাগাদ বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ধারাল অস্ত্রের কোপে তাঁর একটি পা বাদ যায়। এই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আরও ২ তৃণমূল কর্মী। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে। সূত্রের খবর, যাদের আটক করা হয়েছে তারা বিজেপি কর্মী। যদিও বিজেপি হামলা ও খুনের অভিযোগ অস্বীকার করেছে।
জেলার
মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















