Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
ABP Ananda LIVE : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ সন্ধের মধ্যে পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আকভান। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২০ নভেম্বর দুপুরে নেল্লোর ও টুনির মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আরও খবর...
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব। ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব। আগামী সপ্তাহে সাবিনা ও তাঁর স্বামীকে তলব NIA-র। ১ এপ্রিল: মোথাবাড়িতে আক্রান্ত জুডিশিয়াল অফিসাররা। ১ এপ্রিল: দুপুর থেকে রাত পর্যন্ত BDO অফিসে আটকে রাখা হয় বিচারকদের।





















