Weather Update Today : শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে
ABP Ananda LIVE : নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি। গভীর নিম্নচাপ, শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। উত্তাল সমুদ্র, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। রাতের মধ্যেই অন্ধ্র-ওড়িশা সীমানা দিয়ে স্থলভাগে ঢুকছে নিম্নচাপ। ২ মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা।
আরও দেখুন...
মুকুন্দপুরে মমতা তৃণমূলের পার্টি অফিস পুনর্দখল ঘিরে তুলকালাম। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের, আক্রান্ত মমতা তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল ইনচার্জ উপাসনা চৌধুরীও। বিজেপির পাল্টা অভিযোগে মমতা তৃণমূলের ২জন গ্রেফতার। অন্যদিকে তোলাবাজি চলছে এখনও হয়নি ভয় আউট, মানলেন স্বাস্থ্যমন্ত্রী।





















