Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
ABP Ananda LIVE : ভোরে হিমেল বাতাস, তিনদিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি। আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও।আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে আরেকটি নিম্নচাপ।ক্রমশ শক্তি বাড়াবে নিম্নচাপ, সেদিকেই নজর আবহবিদদের।রাজ্যে এই নিম্নচাপের প্রভাব বোঝা যাবে আগামী সপ্তাহেই।
বিচারপতির নাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, আইনজীবীকে রীতিমতো তুলোধনা কলকাতা হাইকোর্টের
বিচারপতির নাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ। যা নিয়ে আজ তাঁর আইনজীবীকে রীতিমতো তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা নিয়ে ধু্ন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কালীঘাটে।
সেইসময় সংবাদমাধ্যমের সামনে অভিষেক বলেছিলেন, "জাস্টিস কৃষ্ণ রাও-এর কাছে মামলা ছিল। তিনি অর্ধেক শুনে অর্ধেক শোনেননি। পরবর্তীকালে ভেকেশন বেঞ্চ শুরু হওয়ার আগে আমার আইটেম নম্বর ১৬ ছিল। উনি ১৫ নম্বর অবধি শুনে আমার সিকিওরিটি রিট বলে উঠে চলে গেছে। বিচারব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।" যার প্রেক্ষিতে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি রাও বলেন, "আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, আর কারা নেই। তিনি (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) বলুন, একটি তালিকা দিতে। আমি তা দেখে নেব।"





















