এক্সপ্লোর

Amit Shah at Coochbehar : উত্তরবঙ্গকে সারা দেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বানাতে চাই, বললেন অমিত শাহ

‘এই পরিবর্তন যাত্রা বাংলার পরিবর্তনের জন্য। এই পরিবর্তন যাত্রা অনুপ্রবেশকারীদের রুখে দেওয়ার জন্য। বিজেপি ক্ষমতায় এলে পাখিও অনুপ্রবেশ করতে পারবে না। পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে পরিবর্তন যাত্রা। বাংলায় বোমাবাজি বন্ধের জন্য পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা কৃষকদের উন্নয়নের জন্য, উন্নয়নের জন্য। সোনার বাংলা গড়ার জন্য পরিবর্তন যাত্রা। ২০০-র বেশি আসন পেয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। মোদিকে একটা সুযোগ দিন, আমরা সোনার বাংলা গড়ব। এখান থেকে উত্তরবঙ্গে আমরা পরিবর্তন করব। নারায়ণী সেনা মুঘলদের দিনে তারা দেখিয়ে ছেড়েছিল। আধাসামরিক বাহিনীতে নারায়ণী সেনাকে অন্তর্ভুক্ত করেছে মোদি সরকার। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও রাজবংশীদের মর্যাদা দেয়নি। বিজেপি ক্ষমতায় এলে ৫০০ কোটি টাকা দিয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র করবে। ২৫০ কোটি টাকা দিয়ে পঞ্চানন বর্মার নামে স্মারক তৈরি হবে। এই অঞ্চলকে বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। বাংলার নির্বাচন এবার ঐতিহাসিক নির্বাচন হবে। ভোটে জিততে মমতার গুন্ডাদের দরকার। বাংলার মানুষ ঠিক করে ফেলেছে এবার পরিবর্তন হবে। মমতা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেননি, তাহলে মোদি কীভাবে টাকা দেবেন? বিজেপি সরকার এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত। বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেটেই কৃষকদের কেন্দ্রের প্রকল্পের টাকা দেবে। ‘জয় শ্রীরাম’ বলা যাবে কি না বলুন, সবাই মিলে আওয়াজ তুলুন ‘জয় শ্রীরাম’। তোষণের রাজনীতি করেন মমতা। ভোট শেষ হতে হতে মমতাও ‘জয় শ্রীরাম’ বলবেন। আয়ুষ্মান প্রকল্পেও বাধা দিচ্ছেন মমতা, গরিবদের ৫ লক্ষ টাকার দরকার কি নেই? বাংলায় একবার বিজেপি ক্ষমতায় এলেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে। মমতা কেন্দ্রের প্রকল্প রুখতে পারবেন না। মমতা আটকাতে পারবেন না, কারণ তিনি আর মুখ্যমন্ত্রী হবেন না। গরিবদের উন্নয়নের জন্য মোদি সরকার প্রতিজ্ঞাবদ্ধ। মমতা শুধু ভাইপোর উন্নয়ন চান। ভয় না পেলে এবারই ভাইপোকে মুখ্যমন্ত্রী করতেন মমতা। মমতা মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, অথচ কোনও উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রী। মোদির বিকাশ, মমতার বিনাশ মডেলের মধ্যে মানুষ যে কোনও একটা বেছে নেবেন। রাজবংশীদের মাটিতে দাঁড়িয়ে বলছি, বিজেপি ক্ষমতায় এলে, যারা বিজেপি কর্মীদের খুন করেছে তাদের জেলে পাঠানো হবে । এবার গুন্ডা দিয়ে বাংলায় নির্বাচন হবে না। কাউকে ভোট দিতে বাধা দেওয়া যাবে না। বহু বিজেপি কর্মী খুন হয়েছেন, এবার বাংলার মানুষ এর বদলা নেবেন। মমতার আমলে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। খুন, রাজনৈতিক হত্যায় বাংলা এক নম্বরে। মহিলাদের ওপর অত্যাচারেও বাংলা এক নম্বরে। উন্নয়নের নিরিখে এক নম্বরে আসুন, তা তো পারবেন না। বাজেটে চা বাগান শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। চা বাগান শ্রমিকরা আমাদের সমর্থন করুন, আপনাদের সব সমস্যা দূর করা হবে। উত্তরবঙ্গকে সারা দেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বানাতে চাই। এই এলাকাকে সবচেয়ে উন্নত এলাকা গড়তে চাই। বাংলার জন্য সাড়ে তিন লক্ষ কোটি টাকা মোদি পাঠিয়েছিলেন, সেই টাকা আত্মসাৎ করেছে তৃণমূল। নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও মোদির সঙ্গে ঝামেলা করেছেন মমতা। বাংলায় বিজেপি এলে ডবল ইঞ্জিনের সরকার হবে, বাংলার উন্নতি হবে। বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজোর সঙ্গে রামনবমীও হবে। চলো পাল্টাই...চলো পাল্টাই। তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দিন, পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা। পাঁচ বছরের মধ্যে অনুপ্রবেশকারীমুক্ত করব, উত্তরবঙ্গের উন্নয়ন আনব’, কোচবিহারের সভায় বললেন অমিত শাহ। 

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget