এক্সপ্লোর

Ananda Live: বীরভূমের তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রথযাত্রার সূচনা নাড্ডার, সরগরম রাজ্য রাজনীতি

নবদ্বীপের পর মঙ্গলবার বীরভূমের তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রথযাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার কোচবিহার থেকে রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়েই ভোটের মুখে সরগরম রাজ্য-রাজনীতি।

বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে যখন তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে, তখন ফের একবার টেট কেলেঙ্কারির অভিযোগ নিয়ে হইচই শুরু হয়েছে। বিজেপিতে যোগ দিয়েই বিতর্কের আগুনে ঘি ঢালেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। এরপর আজ কালনার সভায় তৃণমূল নেত্রী আক্রমণ করেন দলত্যাগীদের। বিরোধীদের পাল্টা প্রশ্ন, দলে থাকাকালীন কেন ব্যবস্থা নেননি?

১২ দিন আগে যখন চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দেন হুমায়ুন কবীর। আজ কালনার সভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন ২০০৩ ব্যাচের এই আইপিএস অফিসার। এই নিয়েও বেঁধেছে শাসক-বিরোধী সংঘাত।

হাইভোল্টেজ ভোটের আগে রাজ্যের সাংবিধানিক প্রধানের মুখে ‘পলিটিকাল সুপারি’র মতো চাঞ্চল্যকর শব্দ! আজ হাওড়ায় গিয়ে  রাজ্যপাল অভিযোগ করেন, কিছু পুলিশ অফিসার ও আমলা ভোটারদের নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক সুপারি নিয়েছে! পাল্টা তৃণমূল বলছে, প্রমাণ থাকলে সামনে আনছেন না কেন?

ঝাড়গ্রামে নাড্ডার কর্মসূচিতে যাওয়ার সময়, লালগড়ে বিজেপি কর্মীদের বাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী গুলি চালানো হয় বলেও অভিযোগ করছে বিজেপি।তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

নবদ্বীপে রথযাত্রা নিয়ে টালবাহানা হলেও, কোচবিহারে রথযাত্রার অনুমতি পেয়ে গেছে বিজেপি। আগামী বৃহস্পতিবার তার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন কোচবিহারে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূলও। তবে শাসক দলকে এখনও অনুমতি দেয়নি প্রশাসন।

গতকাল জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নোয়াপাড়া আর বনগাঁর তৃণমূলত্যাগী বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। রাতেই নোয়াপাড়ার বিধায়কের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করে রাজ্য সরকার। যদিও সুনীল সিংহ রাজ্যের দেওয়া নিরাপত্তা নিতে অস্বীকার করেন।

তৃণমূলে যোগ দেওয়ার জন্য ফোন করে লাগাতার চাপ আসছে বলে শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দার্জিলিং জেলা বিজেপির সহ সভাপতি। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ।

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget